ছবিতে প্রথম দেখায় কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন !!

 এটি একটি জনপ্রিয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা দৃষ্টিভ্রমের ছবি। ছবিটি এমনভাবে আঁকা হয়েছে যে কেউ প্রথমে একজন নারীর মুখ দেখতে পান, আবার কেউ দুটি ঘোড়া দেখতে পান।

ছবিটিতে আসলে:


আধুনিক এই সময় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিও বেশ মুগ্ধ করছে মানুষদের। এসব ছবি-ভিডিওগুলো মানুষকে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। কখনো কখনো গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। তবে দৃষ্টিভ্রম ছবি সমাধান করতে পারলে মেধার বিকাশ ঘটে।

বর্তমানে তরুণ প্রজন্মরা দৃষ্টিভ্রম ছবি নিয়ে ব্যাপক মগ্ন থাকেন। তারা এসব ছবি-ভিডিও নিয়ে ভাবতে পছন্দ করেন। কেননা, একটি মাত্র ছবি-ভিডিও থাকলেও বরাবরই এর উত্তর বা সমাধান ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ, এসব ছবি অনেকটা ধাঁধার মতো। এতে যেমন মস্তিষ্কের বিকাশ ঘটে, একইসঙ্গে নতুন নতুন ধারণা পাওয়া যায়। কখনো কখনো ব্যক্তির ভেতরে নিহিত থাকা মানসিক ভাবনা সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। যা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রথম দেখায় ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন, এর উত্তরই নাকি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বলে দেবে। দেখা নেয়া যাক সেই দৃষ্টিভ্রম ছবিটি।

প্রথম দেখায় দুটি ঘোড়া দেখলে:
প্রথম দেখাতে যদি এক জোড়া ঘোড়ার ওপর আপনার দৃষ্টি আটকে যায়, তাহলে আপনার অবচেতন মন অন্তরঙ্গতা, পার্টনারশিপ এবং মনের মতো মানুষকে খুঁজে পাওয়ার ওপর মনোনিবেশ করছে। ঘোড়া হচ্ছে শক্তি, গতিবেগ এবং দীর্ঘ যাত্রার প্রতীক।

অর্থাৎ―আপনি ভালোবাসাকে শুধু সাধারণ বিনোদন হিসেবে বিবেচনা করেন না, বরং এটাকে অ্যাডভেঞ্চার বা মূল্যবান অধ্যায় হিসেবে দেখে থাকেন।

নারীর মুখ:
ছবির দিকে তাকাতে যদি প্রথম দেখাতে একজন নারীর মুখ ভেসে উঠে, তাহলে আপনি সম্ভবত বন্ধু মহলের নির্ধারিত ‘নিরাময়কারী’ বা ‘বিনামূল্যে পরামর্শ প্রদানকারী’ ব্যক্তি। আপনার স্বভাব অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল, যা আপনাকে যেকোনো পরিবেশের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক বুঝতে এবং অন্য মানুষ কিছু বলার আগেই তারা কেমন বোধ করছে, তা বুঝে ফেলতে পারেন।

Post a Comment

Previous Post Next Post